রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

গণস্বাস্থ্যকে করোনার কিট তৈরীর অনুমোদন, ১১ এপ্রিল থেকে সরবরাহ

ডেক্সরিপোর্ট  বাংলাদেশে স্বল্প খরচে তৈরী হবে করোনা শনাক্তের কিট। সে লক্ষে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তের কিট তৈরি ও ল্যাবের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অনুমোদন দেন।

অনুমোদন পেয়ে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ইতিমধ্যেই করোনায় আক্রান্ত রোগীর রক্তের নমুনা পাওয়া গেছে। এখন পরীক্ষামূলক কিট দিয়ে পরীক্ষা করে দেখা হবে।

আগামী ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষার কিট সরকারকে সরবরাহ করবেন বলে জানান ডা. জাফরুল্লাহ।

এর আগে ডা. জাফরুল্লাহ জানিয়েছিলেন, ব্লাড গ্রুপ যে পদ্ধতিতে চিহ্নিত করা হয়, এটা অনেকটা সে রকমের একটি পদ্ধতি। অত্যন্ত স্বল্পমূল্যের এই পদ্ধতিতে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনা শনাক্ত করা যাবে। তিনি জানান, সর্বোচ্চ ৩৫০ টাকায় করোনার কিট সরবরাহ করার বিষয়ে গণস্বাস্থ্যের চেষ্টা থাকবে।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তকরণের যে কিট আছে, তার দাম প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা।