রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশাল শেবাচিমে চালু হলো করোনা ল্যাব

আব্দুল্লাহ আল হাসিব,বিশেষ প্রতিবেদক  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল(শেবাচিমে) বহুল প্রতিক্ষিত করোনা পরীক্ষার আরটি- পিসিআর ল্যাব উদ্ধোধনের মাধ্যমে চালু হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার বেলা সাড়ে ১২ টায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ল্যাবটির উদ্বোধন করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের জানান, আজ থেকে এই ল্যাবে অদক্ষ টেকনোলজিষ্টদের প্রশিক্ষন ও করোনা ভাইরাস পরীক্ষা কার্যক্রম একইসাথে চলবে। একসাথে প্রতিদিন ৯৪ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে এই ল্যাবে। সময়ের সাথে সাথে এর পরিমান আরো বাড়বে। বর্তমানে প্রশিক্ষনের জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ মেডিকেল টেকনোলজিষ্টগন শের-ই বাংলা মেডিকেল কলেজের টেকনোলজিষ্টদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষন দিচ্ছে।

শেবাচিম সূত্রে জানা যায়, প্র‌শিক্ষ‌নের পাশাপা‌শি প্রথম‌দিন পরীক্ষামুলকভা‌বে ১ জন ক‌রোনা স‌ন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হ‌বে। তবে করোনা আক্রান্ত সন্দেহজনক রোগীদের পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম শুরু হবে বৃহস্পতিবার থেকে। পাশাপাশি শনিবা‌রের ম‌ধ্যে পটুয়াখালী মেডিকেল থেকে বদলী হওয়া এক চিকিৎসক এই ল্যা‌বে যোগদান করার কথা রয়েছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসিত ভূষন দাস বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালগুলোর চিকিৎসকরা যাকে এ পরীক্ষার জন্য উপযুক্ত মনে করবেন, তাদের পরীক্ষা এখানে করা হবে। এক্ষেত্রে চিকিৎসকরাই বলবেন।

ল্যাব উদ্বোধনকালে দোয়া মোনাজাতে আরো অংশ নেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, হাসাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ বাসুদেব কুমার, সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন প্রমুখ।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে (শেবাচিম) হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য পিসিআর মেশিনের সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা জানান, প্রতি ২৪ ঘণ্টায় দুই শ’ রোগীর করোনাভাইরাস পরীক্ষা ও দক্ষ জনবল থাকলে সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যে পরীক্ষার রিপোর্ট তৈরি করা সম্ভব হবে।

উল্লেখ্য গত ৩০ মার্চ স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে ওভারেজ মার্কেটিং কর্পোরেশন প্রাঃ লিমিটেড এর একটি পিসিআর মেশিন সরবরাহ করা হয়। সেই থেকে কলেজের মাক্রোবায়লজী বিভাগে মেশিনটি স্থাপনের কার্যক্রম শুরু করা হয়। গতকাল মঙ্গলবার মেশিনটির জন্য একটি ল্যাব স্থাপনের কার্যক্রম শেষ করা হয়েছে। মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ক্লিনিক্যাল প্যাথলোজিষ্ট ও ৬ টেকনোলজিস্টকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ওভারেজ মার্কেটিং কর্পোরেশন প্রাঃ লিমিটেড।