সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:২২
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

শেবাচিমে করোনা ওয়ার্ড থেকে পালিয়েছে ২ রোগী

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের(শেবাচিম)করোনা ওয়ার্ড থেকে গত দুইদিনে দুই রোগী পালিয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করে করোনা ওয়ার্ডের গেটে পুলিশ মোতায়েনের জন্য লিখিত আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ এপ্রিল বিকেলে জ্বর, গলাব্যথা ও কাশি নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ৬৫ বছরের এক ব্যক্তি। তার বাড়ি ভোলা জেলার সদর উপজেলায়। এরপর ৭ এপ্রিল বেলা ১১ টার পর তাকে আর খুঁজে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

অপরদিকে গত ৫ এপ্রিল দুপুরে জ্বর, গলাব্যথা ও কাশি নিয়ে ৩৫ বছরে এক নারী করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার বাড়ি বরগুনা জেলার সদর উপজেলায়। ৬ এপ্রিল, সোমবার থেকে তাকে খুঁজে পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

দুই রোগী পালিয়ে যাওয়ার ঘটনা কোতোয়ালি মডেল থানাকে লিখিতভাবে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনা রোধে ২৪ ঘণ্টায় তিন শিফটে মোট ছয়জন পুলিশ করোনা ওয়ার্ডের গেটে নিরাপত্তার জন্য মোতায়েনের লিখিত অনুরোধ জানান হয়েছে।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহবুদ্দিন খান জানান, বিষয়টি জানার পর রোগীদের বাড়ির ঠিকানা অনুসারে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এসপিকে জানানো হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।