শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:২৮
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। বর্তমানে দেশটির ৫৬টি অঙ্গরাজ্যে ৪ লাখ ৫৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১২ হাজার ৮৫৭ জন।

দেশটির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউইয়র্কে। সেখানে আক্রান্তের সংখ্যা হাজার ১ লাখ ৪২ হাজার ৩৮৪ জন। মারা গেছেন ৫ হাজার ৪৮৯ জন। এরপরের অবস্থানে রয়েছে নিউ জার্সি। সেখানে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৪১৬ জন। মারা গেছেন ১ হাজার ২৩২ জন। মিশিগানে ১৮ হাজার ৯৭০ জন। ক্যালিফোর্নিয়ায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৬২০ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়েছে। সুস্থ হযুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা উঠেছে ৩ লাখ ৯৩ হাজার ৩১০ জন।

সূত্র: ওয়ার্ল্ড মিটার