শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:১৭
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

চরফ্যাসনে দোকান খোলা রাখায় ৮ ব্যবসায়ীর জরিমানা

ভোলা প্রতিনিধি  করোনাভাইরাস কোভিড-১৯) প্রতিরোধে ভোলার চরফ্যাসনে প্রশাসনের আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে ৮ ব্যবসায়ীকে ৪৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার(৮এপ্রিল) দুপুরে চরফ্যাসন শহরে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. শাহীন মাহামুদ এ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভুমি) মো. শাহীন মাহামুদ জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে ঔষুধ ও নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা ও ইপজেলা প্রশাসন।

কিন্তু কিছু সংখ্যক ব্যবসায়ী সরকারের আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এসব ব্যবসায়ীর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে।

দন্ডিত দোকান গুলোর মধ্যে রয়েছে, কালিবাড়ী রোডে রনজিতের মিষ্টির দোকান ৫ হাজার টাকা , জয় ডিজিটাল স্টুডিও ২ হাজার টাকা,ঢাকা হোটেল ৮ হাজার টাকা, ফ্যাসন কম্পিউটার ৫শ’ টাকা, আল মিজান ড্রেস হাউজ ৩ হাজার টাকা, আমিন গার্মেন্টস ৫ হাজার টাকা, দৌলতখান ব¯্রালয়কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।