ভোলা প্রতিনিধি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলা দক্ষিন আইচা থানার এলাকার সকল সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন। সড়কগুলোতে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।
বুধবার (৮ এপ্রিল) সকালে ভোলা দক্ষিন আইচা থানার অফিসার ইনর্চার জনাব হারুন আর রসিদ উপজেলা প্রশাসনের বিবৃতি দেওয়ায় এ নিষেধাজ্ঞা জারি করেন।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনর্চাজ(ওসি) জনাব হারুন আর রসিদ জানান, চরফ্যাশন উপজেলা থেকে প্রতিদিন মানুষ দক্ষিণ আইচা প্রবেশ করছেন। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে এটি খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে। তাই সড়কগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। এবং সড়কগুলোর প্রবেশ পথে চেকপোষ্ট বসিয়েছি।