বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫২
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

নবীগঞ্জে ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রেসক্লাবের প্রতিবাদ ও নিন্দা

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জে ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে সংবাদ প্রচার করায় সাংবাদিক নির্যাতনের ঘটনার রেশ কাটার আগেই এবার ৫ সাংবাদিকের উপর দায়ের করা হয়েছে ষড়যন্ত্রমুলক মামলা। এতে ক্ষোভ বিরাজ করছে সাংবাদিক মহলে। নারী নির্যাতন, অপহরণের চেষ্টা ও চুরির মিথ্যা অপবাদ দিয়ে দায়ের করা মামলার বাদীর নাম ফয়জুন আক্তার মনি। তিনি ইতিপূর্বে বিভিন্ন কর্মকান্ডে বির্তকিত। এমনকি ৬ মাস পূর্বে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রায় ৩ মাস কারাভোগ করে জামিনে আছেন।

তার মামলার ৬ আসামীর মধ্যে ৫ জনই শীর্ষ স্থানীয় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত। নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের অভিযোগ- সম্প্রতি ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনার প্রতিবাদ করায় এবার ৫ সাংবাদিকের উপর ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। ঘটনা দুটির খল নায়কের ভূমিকায় রয়েছেন নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন। এ মামলায় নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মামলার আসামী সাংবাদিকরা হলেন- সম্প্রতি ইউপি চেয়ারম্যান কর্তৃক নির্যাতনের শিকার (চিকিৎসাধীন) দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহ সুলতান আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি এম এ আহমদ আজাদ, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম মুজিবুর রহমান, চ্যানেল এস এর প্রতিনিধি বুলবুল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া। ৫ জন সাংবাদিক ছাড়াও সাকির আহমেদ নামের স্থানীয় এক যুবককে আসামী করা হয়েছে।

এ মামলা দায়ের ঘটনায় তাৎক্ষনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অনলাইন সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছন নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, আলাউর রহমান ঠাকুর, এটিএম সালাম, বর্তমান সহ- সভাপতি আশাহীদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক কিবরিয়া চৌধুরীর, কোষাধক্ষ্য আকিকুর রহমান সেলিম, নিবার্হী সদস্য অলিউর রহমান অলি, সদস্য রাকিল হোসেন, উত্তম কুমার পাল হিমেল, আবু তালেব, মোঃ সেলিম তালকুদার, সলিল বরণ দাশ, এটিএম জাকিরুল ইসলাম, এম এ মুহিত, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী শামীম, তৌহিদ চৌধুরী, মোহাম্মদ শওকত আলী, মোজাইদ আলম চৌধুরী, নুরুজ্জামান ফারুকী, নাবেদ মিয়া প্রমুখ।