ডেক্সরিপোর্ট প্রতিদিন ৫০০ কোটি টাকা ক্ষতি হয় পরিবহন সেক্টর বন্ধ থাকলে,দাবি করে এ সেক্টরে প্রণোদনা দেয়ার দাবি জানিয়েছেন পরিবহন মালিকরা।
বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এ প্রণোদনা দাবি করে বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের পরিবহন গত ২৬ মার্চ থেকে বন্ধ রয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এ সব গাড়ি বন্ধ থাকবে। পরিবহন সেক্টরের ওপর লকডাউন আরোপ করায় দৈনিক ভিত্তিক মজুরির শ্রমিকরা কর্মহীন অবস্থায় আছে। এ সব শ্রমিক ও তাদের পরিবার মানবেতর জীবন-যাপন করছে। শ্রমিকদের প্রতি সাহায্যের হাত বাড়াতে স্ব-স্ব মালিকদের অনুরোধ জানানো হচ্ছে।
বিবৃতিতে পরিবহন বন্ধ থাকায় দৈনিক ৫০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। এ বিশাল ক্ষতির কথা বিবেচনা করে এ সেক্টরের মালিক-শ্রমিকদের জন্য প্রণোদনা দিতে অনুরোধ জানানো হয়।