বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৩৭
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

জাপানি ওষুধে ৭ দিনে করোনামুক্ত !

অনলাইন ডেস্ক  করোনাভাইরাস বা কোভিড-১৯ এর প্রতিষেধক উদ্ভাবনে গবেষণা চলছে বিভিন্ন দেশে। এর মধ্যে জাপানের তৈরি একটি ওষুধ আশার আলো দেখিয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা।

করোনাভাইরাস প্রতিরোধে এক পরীক্ষায় সাফল্য এনে দিয়েছে ‘আভিগান’ নামে একটি ওষুধ। একদল জাপানি গবেষক এমন দাবি করে জানিয়েছে, মাত্র সাত থেকে নয় দিনে একজন রোগী সুস্থ হয়ে যেতে পারেন এই ওষুধ গ্রহণের মাধ্যমে।

জাপানের গবেষকরা ওষুধটি ১২০ জন রোগীর ওপর এটি প্রয়োগ করেছেন। এর মধ্যে ৩০ বছর বয়সী এক রোগীর ওপর আভিগান প্রয়োগ করার পর তিনি মাত্র ৭ দিনে সুস্থ হয়ে উঠেছেন।

তবে আভিগানের সঙ্গে তারা আরেকটি ওষুধ প্রয়োগ করেছেন। জাপানের চিকিৎসায় চলমান ওরভোসকো নামের ওষুধের সঙ্গে আভিগানের যৌথ প্রয়োগ করেন একজন মধ্যবয়সী রোগীর ওপর। তিনি মাত্র ৯ দিনে সুস্থ হয়ে গেছেন।

গবেষক দল আরও বলছে, সন্তানসম্ভবা নারীদের এ ওষুধ প্রয়োগে নেতিবাচক ফলাফল আসতে পারে, এমন আশঙ্কায় তাদের ওপর এটি প্রয়োগ করা হয়নি।