সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভারতে করোনায় একদিনে মৃত ৪৮

অনলাইন ডেস্ক  ভারতে করোনায় একদিনে ৪৮ জন মারা গেছেন। একদিনে আক্রান্ত হয়েছেন ৮ শতাধিক। লকডাউনের মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় বাড়ছে গণসংক্রমণের শঙ্কা।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও বিরোধীরা বলেছেন এ অর্থ যথেষ্ট নয়।

জনতা কারফিউর মধ্যদিয়ে মূলত ২২ মার্চ শুরু হয়েছিল ভারতে লকডাউন কর্মসূচি। তবে আনুষ্ঠানিকভাবে একদিন পর থেকে ২১ দিনের লকডাউন শুরু হয়। যা শেষ হতে আর বাকি কয়েকদিন।

এরমধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কোভিট নাইটিনের সংক্রমণ।

পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মণিপুর, মিজরাম, পন্ডিচেরি, গোয়াসহ ভারতের বাকি রাজ্যগুলোতে মোটামুটিভাবে তেমন দাঁত বসাতে না পারলেও এপ্রিলের শেষ দিকে উদ্বেগ বাড়াতে পারে করোনা।

পরিস্থিতি খতিয়ে দেখতে তাই সব রাজ্যের করোনা রিপোর্ট তলব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার চূড়ান্তভাবে লকডাউন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা মোকাবিলায় রাজ্য সরকার কোমরবেঁধে কাজ করছে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন চিকিৎসক, স্বাস্থকর্মীদের পাশাপাশি পুলিশ বাহিনী। তাদের উৎসাহ যোগাতে রাস্তায় নেমেছেন তারকারা।