রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:১২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সারাদেশে সেনা টহল অব্যাহত

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা,হাট-বাজারে জনসমাগম ও রাস্তাঘাটে যান চলাচল নিয়ন্ত্রণে সারাদেশে নিয়মিত টহল অব্যাহত রেখেছে সশস্ত্রবাহিনী ও জেলা প্রশাসন। ভাইরাস ঠেকাতে রাস্তাঘাটে জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি সাধারণ মানুষের তাপমাত্রাও পরীক্ষা করছেন তারা।

বরিশাল:

করোনার সক্রামণ ঠেকাতে জরুরি সেবা ব্যতীত সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। অভ্যন্তরীণ এলাকাগুলোতে বন্ধ রয়েছে জনসাধারণের আসা-যাওয়া। প্রশাসনের এই নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত টহল দিচ্ছে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. রফিকুল ইসলাম বলেন, ব্যক্তিগত মোটরসাইকেলও চলবে না। যারা অতি প্রয়োজনে ও ওষুধ কিনতে আসবে তারাই শুধু বাইরে আসবে।

রাজশাহী:

রাজশাহীর হাট-বাজার ও সড়কে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসনের পাঁচটি ভ্রাম্যমাণ আদালত। নির্দিষ্ট বৃত্তের মধ্যে থেকে কেনাকাটা ও রাস্তাঘাটে যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।

রংপুর:

রংপুরে রাস্তায় জীবাণুনাশক ছিটান সেনাসদস্যরা। পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতে নগরীর অলি-গলিসহ জেলা ও উপজেলায় টহল দিচ্ছেন তারা।

বরগুনা:

বরগুনায় থার্মাল স্কানার দিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছেন জেলা পুলিশের সদস্যরা। প্রতিটি চেকপোস্টেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, তাপমাত্রা যদি বেশি হয় তাহলে তাদেরকে আমরা হাসপাতালে পাঠাচ্ছি।

সাতক্ষীরা:

সাতক্ষীরায় মানুষকে ঘরে থাকতে ও দোকানপাট খোলার ক্ষেত্রে প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে মাঠে রয়েছে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর ৭ টি টিম। মাইকিং করে করোনা সম্পর্কে জনসাধারণকে সচেতন করছেন তারা।

ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ে নিষেধাজ্ঞা অমান্য করে বেশকিছু দোকান খোলায় মালিকদের জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অকারণে বাইরে বের হওয়ায় পথচারিদের সতর্কও করা হয়।

এছাড়া পঞ্চগড় ও নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে করোনাপ্রতিরোধ সক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন সেনা ও পুলিশ সদস্যরা।