রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৩৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আদালতের ছুটি বাড়ল আগামী ২৫ এপ্রিল পর্যন্ত

ডেক্সরিপোর্ট  দেশের সামগ্রীক দিক বিবেচনা করে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এবং দেশের অধস্তন আদালতের ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) এ নিয়ে চতুর্থবারের মতো দেশের সব আদালতে ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের সামগ্রীক দিক বিবেচনা করে এ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাধারণ ছুটির সাথে আগামী ১৭ ও ১৮ এপ্রিল এবং ২৪ ও ২৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে সংযুক্ত থাকবে।

যাদের জামিনের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জামিনের মেয়াদ আদালত খোলার দু সপ্তাহ পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট।

এর আগে করোনা সংক্রমণ সতর্কতায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব অধস্তন আদালতের ছুটি আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ায় সুপ্রিম কোর্ট প্রশাসন। গত সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলা এবং এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ মার্চ এবং ১ এপ্রিলের প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় ৫ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এমতাবস্থায় সুপ্রিম কোর্টের ২৪ মার্চ এবং ১ এপ্রিলের বিজ্ঞপ্তিতে ঘোষিত ছুটির ধারাবাহিকতায় আগামী ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। ১৪ এপ্রিলের নববর্ষের সরকারি ছুটিও এর সঙ্গে সংযুক্ত থাকবে।

প্রসঙ্গত, এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় গত ২৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।