ডেক্সরিপোর্ট বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে করোনায় দুর্গতদের ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না ।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
এসময় এ মহামারী নিয়েও একটি মহল গুজব রটানোর চেষ্টা করছে, তাদের সামাজিকভাবে প্রতিরোধ করতে আহ্বান জানান তিনি।
সকল মতপাথর্ক্য ভুলে সব রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সবাইকে ধৈর্য ও সাহসিকতার সাথে সবাইকে এ পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।
কাদের বলেন, একটি কুচক্রি মহল এ দুযোর্গকালে নানা গুজব ছড়াচ্ছে, গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, ত্রাণ বিতরণে কোনো রূপ অনিয়ম সহ্য করা হবে না। খেটে খাওয়া মানুষের ত্রাণ নিয়ে যারা ছিনিমিনি খেলবে তারা যেই হোক কঠোর হস্তে দমন করা হবে।