মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৫০
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

১১ চিকিৎসকসহ ৩১ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  বাংলাদেশে ১১ জন চিকিৎসকসহ ৩১ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। এদের মধ্যে তিনজন আইসিআইতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছেন।

চিকিৎসকদের মঞ্চ বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) মনে করছে, রোগীরা রোগের তথ্য প্রকাশ না করা, চিকিৎসকদের জন্য সঠিক মানসম্মত সুরক্ষা পোশাক পর্যাপ্ত না থাকা এবং করোনার পরীক্ষা-নিরীক্ষার সংখ্যা কম হওয়ায় চিকিৎসকেরা আক্রান্ত হচ্ছেন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, রোগী অনুপাতে বাংলাদেশে চিকিৎসকদের আক্রান্তের হার বেশি। এভাবে চলতে থাকলে আরও বহু চিকিৎসক আক্রান্ত হবেন এবং সেবাব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে।

আইসিইউতে চিকিৎসাধীন তিন চিকিৎসকের মধ্যে একজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রো অ্যান্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক, একজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এবং আরেকজন অর্থোপেডিক সার্জন।

১১ জন চিকিৎসকের বাইরে আরও ২০ জন নার্স ও স্বাস্থ্য সহকারী আক্রান্ত হয়েছেন। আইইডিসিআর জানিয়েছে, আক্রান্তদের সবাই সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা নয়। বরং কেউ কেউ কমিউনিটির অংশ হিসেবে আক্রান্ত হয়েছেন। তবে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে সরাসরি করোনা-আক্রান্ত রোগীদের যারা চিকিৎসা দিচ্ছেন, তারা সুস্থ আছেন।