রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বাংলাদেশকে ২০ লাখ হাইড্রক্সিক্লোরোকুইন দিচ্ছে ভারত

অনলাইন ডেস্ক  বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে বাংলাদেশকে ২০ লাখ জীবন রক্ষাকারী হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ দিচ্ছে অকৃত্রিম বন্ধুদেশ ভারত।ম্যালেরিয়ারবিরোধী এ ওষুধটি করোনারভাইরাসের বিরুদ্ধে কিছু ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখছে বলে জানিয়েছে ভারত সরকার। খরব ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

খবরে বলা হয়েছে, দেশটির তৈরি করা প্রথম তালিকায় বাংলাদেশসহ ১৩টি দেশ রয়েছে। অন্য দেশগুলো হল-যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, বাহরাইন, ব্রাজিল, নেপাল, ভুটান, শ্রীলংকা, আফগানিস্তান ও মালদ্বীপসহ কয়েকটি দেশ।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভারতের কাছ থেকে যুক্তরাষ্ট্র ৪৮ লাখ এইচসিকিউ ট্যাবলেট চেয়েছিল। দিল্লি ৩৫ লাখ ৮২ হাজার ট্যাবলেটের অনুমোদন দেয়। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে এ ওষুধের একটি চালান পাঠিয়েছে ভারত। এর মধ্যে এ ওষুধ প্রস্তুতের জন্য ৯ মেট্রিক টন কাঁচামালও রয়েছে।

ব্রাজিল ও কানাডা ৫০ লাখ করে ট্যাবলেট পাবে দ্বিতীয় চালানে। প্রথম চালানে ব্রাজিলকে ০.৫৩ মেট্রিক টন কাঁচামাল (এপিআই) দেয়া হবে।

সূত্র জানায়, বাংলাদেশ ২০ লাখ, নেপাল ১০ লাখ, ভুটান ২ লাখ, আফগানিস্তান ৫ লাখ ও মালদ্বীপ ২ লাখ এইচসিকিউ ট্যাবলেট পাবে। দ্বিতীয় চালানে শ্রীলঙ্কা পাবে ১০ লাখ ট্যাবলেট।

দ্বিতীয় দফায় জার্মানিকে ৫০ লাখ ট্যাবলেট দেওয়া হবে। প্রথম চালানে দেশটি ১.৫ মেট্রিক টন কাঁচামাল পাচ্ছে।

এছাড়া যেসব দেশ এইচসিকিউ ট্যাবলেট পাবে সেগুলো হলো সিসিলিস ও ডমিনিকান রিপাবলিক। সূত্র জানায়, ভারত মোট ১৪ মিলিয়ন ট্যাবলেট ও ১৩.৫ মেট্রিক টন কাঁচামাল সরবরাহ করবে।

এর আগে ভারত সরকার নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর কথা বলে হাইড্রক্সিক্লোরোকুইন ও ব্যথা উপশমকারী প্যারাসিটামল ট্যাবলেট রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাখোশ হয়ে ভারতের সমালোচনা করেন। এর পরিণতি খারাপ হবে বলেও হুশিয়ারি দেন।

পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখেই ভারত ম্যালেরিয়াবিরোধী হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ সরবরাহ করতে রাজি হয়েছে। বলা হচ্ছে, ভারত সবচেয়ে বেশি হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ তৈরি করে থাকে।যা বিশ্বে চাহিদার প্রায় ৭০ শতাংশ।

ট্রাম্পের হুমকির পরেই গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, ভারত সব সময়েই আন্তর্জাতিক সংহতি ও সহযোগিতার কথা বলে এসেছে। তিনি বলেন, ‘এই মহামারীর সময়ে মানবতার কথা ভেবে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ভারত প্যারাসিটামল ও হাইড্রক্সিক্লোরোকুইনের মতো ওষুধ যথাযথ পরিমাণে আমাদের প্রতিটি প্রতিবেশী দেশকে সরবরাহ করবে। যে সব দেশ করোনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানেও আমরা এই প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করব।’

ম্যালেরিয়াপ্রতিরোধী এ ওষুধটি সরবরাহ করা হবে এমন খবরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসংশা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মোদি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ।