শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০৬
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী

করোনার ৪০ টি টিকা প্রস্তুত করতে চলেছে ভারত

অনলাইন ডেস্ক  দিন দিন অপ্রতিরোধ্যই হয়ে উঠছে মহামারী করোনা ভাইরাস। জিনের বদল ঘটিয়ে আরও শক্তিশালী হচ্ছে, প্রতিনিয়ত নিজেকেই বদলে ফেলছে ভাইরাসটি।

একমাত্র ভ্যাকসিন ছাড়া একে ঠেকানো কঠিন। করোনা ভাইরাস মোকাবেলায় দেশে দেশে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এগুলোর কোনটাই ধোপে টিকছে না।

এবার করেনা মোকাবেলায় একটি দুটি নয়, ৪০টি টিকা প্রস্তুত করতে চলেছে ভারত! যদিও এখনও কোনটি শেষ পর্যায়ে যায়নি।

শনিবার (১১ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

বিশ্বের কোন দেশই এখন পর্যন্ত করোনা মোকাবেলায় কার্যকর ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি। ভারতের এই দাবি যদি সত্যি হয় তাহলে করোনা মোকাবেলায় সেটা হবে মাইলফলক। তবে কবে নাগাদ এই ভ্যাকসিনগুলো প্রয়োগ শুরু হবে সেটাই বড় প্রশ্ন।