রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৩
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

করোনা উপসর্গে মৃত্যু,ঝিনাইদহে জানাজা পড়ালেন ইউএনও

ডেক্সরিপোর্ট  ঝিনাইদহ পৌরসভার খাজুরায় এক ব্যক্তি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মারা যান। এতে করোনার ভয়ে এলাকার কোনো লোকজন এগিয়ে আসেনি। এমনকি কেউ জানাজার নামাজ পড়াতেও রাজি হননি।

পরে উপস্থিত ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুজ্জামান শুভ নিজেই ওই মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ান।

জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে মৃত সামাদ ফরিদপুরের কানাইপুরে কাজ করতেন। শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পরে আঞ্জুমান মফিদুলের লোকজন লাশ নিয়ে তার গ্রামের বাড়ি ঝিনাইদহ পৌরসভার খাজুরায় আসে। করোনার ভয়ে এলাকার কেউ আসে না। তখন ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ তার জানাজার নামাজ পড়ান।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুদ্দোজা শুভ বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় স্থানীয় লোকজন কেউ ছিল না। এমনকি মসজিদের ইমাম ছিল না। পরে সবাই আমাকে বলল তাই মানবিকতার জায়গা থেকে জানাজার নামাজ পড়িয়েছি।