রবিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৩৮
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

দেশে করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়াল

ডেক্সরিপোর্ট  সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৪৬ জন।

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরাসরি অনলাইন ব্রিফিং এমন খবর দেয়া হয়েছে।

এতে বলা হয়, এ সময়ে এক হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে সংক্রমিত হয়েছেন ২০৯ জন। আর সর্বমোট আক্রান্ত ব্যক্তি এক হাজার ১২ জন।

আইইডিসিআরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, এখন পর্যন্ত চার হাজার ৪২ জন আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন। আমাদের মোট আইসোলেশন শয্য আছে সাত হাজার ৬৯৩টি।

‘আর এখন পর্যন্ত সব মিলিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪২৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন সবমিলিয়ে ২৬ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৯ জনকে।’

সবমিলিয়ে মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন বলেও জানান নাসিমা সুলতানা। তিনি জানান, সব হাসপাতালে আইসিইউর সংখ্যা আছে ১৯২টি। ডায়ালাইসিস ইউনিট আছে ৪০টি।

নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাসের সুরক্ষা নিজেকেই নিতে হবে। পরস্পর অন্তত তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।