মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২৬
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

বিসিজি টিকায় করোনা ভালো হয় এমন প্রমাণ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক  বিসিজি টিকায় করোনা ভাইরাস ঠেকানো যায় এর পক্ষে এখন পর্যন্ত এমন প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিসিজি টিকা মূলত নেওয়া হয় টিউবারকিউলোসিস প্রতিরোধে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা প্রতিরোধে এই টিকা নেয়ার পরামর্শ তারা দিচ্ছে না। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে প্রমাণ হয়েছে যে জীবজন্তু ও মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতায় বিসিজি টিকার অনির্দিষ্ট প্রভাব রয়েছে। কিন্তু এই প্রভাব এখনও স্পষ্ট নয়।

এ নিয়ে দুটি চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে। যদি প্রমাণ মেলে তা খতিয়ে দেখবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিসিজি টিকায় শিশুদের মধ্যে টিবি প্রতিরোধ করা সম্ভব। করোনা সারাতে কাজে লাগে বলে যে খবর বের হয়েছে তার জন্য যদি এই টিকা স্থানীয় বাজার ঘাটতি দেখা দেয়। তবে টিবি রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।