শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ২:৩৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনা মোকাবিলায় বাংলাদেশ থেকে মালদ্বীপে গেলো পিপিই, মাস্কসহ জরুরি সহায়তা

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারী করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে পিপিই, মাস্কসহ চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। ৮৫ টন খাদ্য সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে দুপুরে মালদ্বীপের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে গেছে নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযান।

করোনা ভাইরাসের সংক্রমণে পুরো পৃথিবী যখন বিপর্যয়ের মুখে, ঠিক তখন’ই বন্ধু রাষ্ট্র মালদ্বীপে উপহার সামগ্রী পাঠালো বাংলাদেশ। বুধবার (১৫ এপ্রিল) সকালে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান।

বিএন ফ্লীট কমান্ডার রিয়ার এডমিরাল এম মাহবুব উল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে ৮৫ টন খাদ্য সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ২০ হাজার পিস পিপিই সেট, ৫ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার, ৯৬০ পিস নিরাপত্তা চশমা ও ৪০ কার্টন জরুরি ওষুধ। পাশাপাশি প্রায় ৮৫ টন খাদ্য সামগ্রীও পাঠানো হয়।

তিনি আরো বলেন, চাল, সবজি, পেয়াজ, তরমুজ ইত্যাদি পাঠানো হয়েছে।

২০০৪ সালে মালদ্বীপে ঘটে যাওয়া ভয়াবহ সুনামিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এবং ২০১৪ সালে দেশটির ডিস্যালাইনেশন প্ল্যান্টে আগুনের ঘটনায় চরম পানি সংকট মোকাবিলায় বাংলাদেশ হাত বাড়িয়ে দিয়েছিল।