শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ১:২২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনায় ক্রেডিট কার্ডের সুদ আরোপ ও আদায় স্থগিত

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারী করোনা ভাইরাসের কারণে ব্যাংকের ক্রেডিট কার্ডের সুদ আরোপ ও আদায় স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ এপ্রিল) ব্যাংকগুলোকে এ ব্যাপারে একটি নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। এতে করে ক্রেডিট কার্ড গ্রাহককে নতুন করে কোনো সুদ আরোপ করতে পারবে না ব্যাংকগুলো।

এর আগে, জরিমানা আদায় বন্ধ করার জন্য ব্যাংকগুলোকে বলেছিল বাংলাদেশ ব্যাংক। কিন্ত তাতে কোন কার্যকর ভুমিকা না নিয়ে সুদ আরোপ ও আদায় অব্যাহত রাখে ব্যাংকগুলো। এ জন্যই এবার কেন্দ্রীয় ব্যাংক সেই সুদ আদায়ও বন্ধ করার নির্দেশ দিয়েছে। এর ফলে গত ১৫ই মার্চ থেকে আগামী ৩১শে মে পর্যন্ত ক্রেডিট কার্ডে নতুন করে কোনো সুদ আরোপ করা যাবে না।

ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কোনো কোনো ব্যাংক অপরিশোধিত ক্রেডিট কার্ড বিলের ওপর মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করছে। এতে গ্রাহক কর্তৃক অতিরিক্ত সুদ প্রদান করতে হচ্ছে বা হবে, বর্তমান সংকটময় পরিস্থিতিতে এমনটা গ্রহণযোগ্য নয়। এ প্রেক্ষিতে ক্রেডিট কার্ডের বিলের ওপর ১৫ই মার্চ থেকে আগামী ৩১শে মে পর্যন্ত দৈনিক অথবা মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ না করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এ ছাড়াও ১৫ মার্চ হতে যেসকল গ্রাহকের ক্রেডিট কার্ডের ওপর দৈনিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করা হয়েছে বা আদায় করা হয়েছে তাদের সেই টাকা ফেরত দিতে হবে অথবা আদায় করা যাবে না।