মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:২৯
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

২৪ হাজার ১০৩ টন চাল পাবেন জেলেরা

ডেক্সরিপোর্ট  দেশের ২০ জেলার ৯৬টি উপজেলায় জেলেদের জন্য ২৪ হাজার ১০৩ টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, জাটকা আহরণে বিরত থাকা মোট ৩ লাখ ১ হাজার ২৮৮টি জেলে পরিবার প্রতিমাসে ৪০ কেজি করে আগামী দুই মাস (এপ্রিল ও মে) এ সহায়তা পাবে।

এর আগে, চলতি অর্থবছরের (২০১৯-২০২০) ফেব্রুয়ারি-মার্চ দুই মাস একই উপজেলাগুলোয় ২ লাখ ৮০ হাজার ৯৬৩টি জেলে পরিবারকে ২২ হাজার ৪৭৭ টন ভিজিএফ চাল দেয়া হয়। চাল বিতরণের ক্ষেত্রে ফেব্রুয়ারি-মার্চ মাসে খাদ্য সহায়তা না পাওয়া জেলেদের অগ্রাধিকার দেয়ার কথা নতুন মঞ্জুরি আদেশে বলা হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত ২০ জেলার ৯৬ উপজেলাগুলো হলো,ঢাকার দোহার; মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর; রাজবাড়ীর সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ; শরীয়তপুরের জাজিরা, ভেদরগঞ্জ, নড়িয়া ও গোসাইরহাট; মাদারীপুরের সদর, কালকিনি ও শিবচর; ফরিদপুরের সদর, মধুখালী, সদরপুর ও চরভদ্রাসন; মুন্সিগঞ্জের সদর, শ্রীনগর, লৌহজং, টংগিবাড়ী ও গজারিয়া; ভোলার সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন ও মনপুরা; পটুয়াখালীর সদর, কলাপাড়া, বাউফল, গলাচিপা, দুমকি, দশমিনা, মির্জাগঞ্জ ও রাঙাবালি; বরিশালের সদর, মুলাদী, হিজলা, বানারীপাড়া, উজিরপুর, বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ ও গৌরনদী।

পিরোজপুরের সদর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানী, নেছারাবাদ, কাউখালী ও নাজিরপুর; বরগুনার সদর, পাথরঘাটা, আমতলী, বামনা, বেতাগী ও তালতলি; ঝালকাঠির সদর, রাজাপুর, নলছিটি ও কাঁঠালিয়া; চাঁদপুরের সদর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ; লক্ষ্মীপুরের সদর, কমলনগর, রামগতি ও রায়পুর; ফেনীর সোনাগাজী; নোয়াখালীর সদর, হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ; চট্টগ্রামের সদর, বাঁশখালী, সীতাকুণ্ড, সন্দ্বীপ, আনোয়ারা ও মিরসরাই; বাগেরহাটের সদর, মোরেলগঞ্জ, ফকিরহাট, মোংলা, কচুয়া, শরণখোলা ও রামপাল এবং সিরাজগঞ্জের সদর, কাজীপুর, চৌহালি, বেলকুচি ও শাহজাদপুর।

আদেশে আরও বলা হয়, প্রথম কিস্তিতে (ফেব্রুয়ারি ও মার্চ) যেসব জেলে মানবিক এই সহায়তা পাননি, এ বরাদ্দ বিতরণের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দিতে হবে।

উল্লেখ্য, প্রজনন মৌসুমে প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত টানা ৮ মাস দেশের নদ-নদীতে জাটকা ধরা বন্ধ থাকে। মাথা থেকে লেজের শেষ অংশ পর্যন্ত ১০ ইঞ্চির নিচের সাইজের ইলিশকে জাটকা বোঝানো হয়।