বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:২৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু‌তে পুলিশের শোক

ডেক্সরিপোর্ট  রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সড়ক দুর্ঘটনায় বাংলা‌দেশ সেনাবা‌হিনীর সদস্য সৈনিক প্রিন্স নিহত এবং ২১ সেনাসদস্য আহত হওয়ায় ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, ক‌রোনা ভাইরা‌সের বিস্তাররো‌ধে যখন বাংলা‌দেশ পু‌লি‌শের সঙ্গে যুথবদ্ধভা‌বে লড়াই ক‌রে চ‌লে‌ছে বাংলা‌দেশ সেনাবা‌হিনীসহ অন্য সাম‌রিক ও বেসাম‌রিক প্র‌তিষ্ঠান তখন এ অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও হতাহ‌তের ঘটনা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে অত্যন্ত ব্যথিত করেছে।

নিহত সেনাসদস্যের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি আহত সেনা সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।