রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:১৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভারতের চার রাজ্যে দুই প্রজাতির বাদুড়ের মধ্যে করোনাভাইরাসের সন্ধান

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি কীভাবে ঘটল আর ভাইরাসটি কোন প্রাণী বহন করে, তা নিয়ে গবেষণা চলছেই।

বিশ্বের বিভিন্ন দেশের ভাইরোলজিস্টরা এ গবেষণা চালিয়ে যাচ্ছেন, যাতে করে উৎস নির্ণয় হলে ভ্যাকসিন তৈরিতে বিষয়টি ত্বরান্বিত করে।

এমন গবেষণার মধ্যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) গবেষকদের কাছে।

ভারতের চার রাজ্যে দুটি প্রজাতির বাদুড়ের মধ্যে করোনভাইরাসের সন্ধান পেয়েছেন তারা।

১৩ এপ্রিল প্রকাশিত একটি গবেষণাপত্রে আইসিএমআরের গবেষকরা বলেছেন, কেরালা, হিমাচল, তামিলনাড়ু ও পুদুচেরি থেকে মেডিয়াস ও রাউসটাস প্রজাতির বাদুড় সংগ্রহ করে এদের লালারস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা চালান তারা। সেই পরীক্ষায় বাদুড়ের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। দুটি প্রজাতির বাদুড়ের লালারসে ভাইরাসটি পজিটিভ শনাক্ত হয়।

উল্লেখ্য, গত দুই দশক ধরে বাদুড়কে বহু ভাইরাসের বাহক হিসাবে ধরা হচ্ছে। নিপা, হেন্দ্র, ইবোলা ছাড়াও আরও অনেক ভাইরাস বাদুড় দ্বারা সংক্রমিত হয়েছে, প্রমাণও পাওয়া গেছে।

কয়েক বছর আগে কেরালায় নিপা ভাইরাস সংক্রমণের পর গবেষণায় প্রমাণিত হয় ওই অঞ্চলের টেরোপাস মেডিয়াস বাদুড় ভাইরাসটির বাহক।

সে কারণেই করোনাভাইরাসের সঙ্গেও বাদুড়ের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছিল চীনের উহান শহরে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর পরই।

আইএমসিআরএর জানাচ্ছে, ভারতে প্রায় ১১৭টি প্রজাতির বাদুড় রয়েছে। প্রায় সব প্রজাতিকে পরীক্ষা করা উচিত বলে মনে করছে সংস্থাটি।