সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

অর্থনীতি সচল করতে ট্রাম্পের তিন স্তরের পরিকল্পনা

অনলাইন ডেস্ক  করোনাভাইরাস যখন অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে, তখন অর্থনীতিকে ফের সচল করতে গভর্নরদের নির্দেশনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘যুক্তরাষ্ট্রকে ফের সচল করার’ পরামর্শে তিন স্তরের পরিকল্পনা নিয়ে এলেন তিনি, যাতে তাদের লকডাউন ধীরে ধীরে শিথিল করতে পারেন গভর্নররা।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

এ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের। তাতে কেন্দ্রীয় সরকার তাদের সহায়তা করবে।

কম ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলো থেকে চলতি মাসেই লকডাউন তুলে নেয়ার ইঙ্গিত দেয়া হয়েছে ট্রাম্পের পরিকল্পনায়। অন্য অঙ্গরাজ্যের বিধিনিষেধও ধীরে ধীরে তুলে নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত থাকার মধ্যেই ট্রাম্পের এ প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

দেশটিতে ছয় লাখ ৫৪ হাজার ৩০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩২ হাজার ১৮৬ জনের। গত ২৪ ঘণ্টায় সাড়ে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ভাইরাসটি মহামারী রূপ নেয়ার পর এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সিএনএনের খবর বলছে, মহামারীতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় চার হাজার ৫৮১ জন মারা গেছেন।

নতুন এই হিসাবে কোভিড-১৯ রোগে সম্ভাব্য মৃতদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। যেটা আগে বাদ পড়েছিল। সপ্তাহখানেক আগে ১৩ মার্চ এক হাজার ৬৬৬ জন আক্রান্ত ও ৪১ জনের মৃত্যুর খবর দিয়েছিল সিএনএন।

হোয়াইট হাউস টাস্ক ফোর্সের সদস্যরা আগেই হুশিয়ারি দিয়েছিল যে পরীক্ষা বাড়ানো হলে মৃতের সংখ্যা আরও বেড়ে যাবে।