রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:২৫
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

বরিশালে অভুক্তদের মাঝে নিজেদের রেশন তুলে দিলেন সেনাসদস্যরা

ডেক্সরিপোর্ট  বরিশালে কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে নিজেদের রেশন দিয়ে খাদ্য সহায়তা দিয়েছেন শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সোয়া ৯টায় নগরীর উত্তর কাউনিয়া এলাকায় কতিপয় মানুষের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন তারা।

এ সময় সেনা কর্মকর্তারা জানান, সমাজের অনেক মানুষ আছেন বাসায় খাবার শেষ হয়ে গেলেও লোকলজ্জায় কাউকে কিছু বলতে বা চাইতে পারছেন না তাদের জন্য এ ব্যবস্থা।

ওইসব মানুষদের খুঁজে বের করে তাদেরকেও খাদ্য সহায়তা দেয়ার চেষ্টা করছেন সেনাসদস্যরা বলে জানান বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৬২ ইস্ট বেঙ্গল ৬ পদাতিক ব্রিগেডের অধিনায়ক লে. কর্নেল ফয়সাল আবেদী হাসান।

তিনি আরো বলেন, এ পর্যন্ত এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে আর ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।