রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:১৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বিচার ব্যবস্থা মানুষের শেষ ভরসাস্থল হলে পুলিশ হবে প্রথম ভরসাস্থল: আইজিপি

রেদোয়ান অনি,রিপোর্টার  বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি)ড.বেনজীর আহমেদ(বিপিএম) বার বলেছেন,যদি বিচার ব্যবস্থা হয় মানুষের শেষ ভরসাস্থল,তাহলে পুলিশ হিসেবে আমরা যেন হই মানুষের প্রথম ভরসাস্থল।

শনিবার(১৮ এপ্রিল) বেলা ১১ টায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য এ আহ্বান জানান আইজিপি ড.বেনজীর আহমেদ।

আইজিপি বলেন,এই মুহূর্তে দেশের এই দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য যেভাবে দেশ ও দেশের মানুষের জন্য মানবিক পুলিশ হিসেবে কাজ করে যাচ্ছে তা বিশ্বের যেকোন দেশের জন্য উদাহরণ। দেশের এই সংকট কালীন সময়ে বাংলাদেশ পুলিশের এমন অবদানকে ভূয়সী প্রশংসা করেছেন দেশের মানুষ, বিভিন্ন দেশের পুলিশ বাহিনী এবং বিশ্বমিডিয়া,এতে আমি গর্বিত।”

তিনি বলেন, ” বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করার জন্য দেশে চলমান লকডাউন বাস্তবায়নের জন্য প্রতিটি এন্ট্রি ও এক্সিট পয়েন্টে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি করতে হবে। তবে লক্ষ রাখতে হবে দেশের এই সংকটকালীন মুহূর্তে যারা দিন আনে দিন খায় অথাৎ হতদরিদ্র মানুষ, তাদের কার্যক্রম( জীবিকার ব্যবস্থা ) যেন বাধাগ্রস্ত না হয়, যেন বন্ধ হয়ে না যায়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যেন কোনোভাবেই বৃদ্ধি না পায়, সে লক্ষে নিয়মিত বাজার নজরদারি করতে হবে এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। দেশের চলমান এই মহামারিতে ভবিষ্যতে খাদ্য সংকট দেখা দিতে পারে তাই ভবিষ্যৎ খাদ্য সংকট মোকাবেলায় এখনই আমাদেরকে সচেষ্ট থাকতে হবে।

তিনি আরো বলেন,উৎপাদনমুখী কার্যক্রম যেন কোনভাবেই ব্যাহত না হয়। কৃষি কার্যক্রমে, ফসল উৎপাদনে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বাড়ির আঙিনা, বাড়ির ছাদ, থানা ভবনের ছাদ, পুলিশ ফাঁড়ির আঙ্গিনা সহ সম্ভাব্য সকল স্থানে আমাদেরকে সবজি চাষ করতে হবে।” যাহাতে ভবিষ্যতের খাদ্য সংকট মোকাবেলায় আমরা অবদান রাখতে পারি।”

তিনি বলেন,” আপনারা আমার অধীনস্থ নন, আপনারা আমার সহকর্মী তাই আপনাদেরকে সাথে নিয়ে আমি এখন থেকে বাংলাদেশ পুলিশকে একটি দুর্নীতিমুক্ত, দক্ষ, স্মার্ট, প্রযুক্তি নির্ভর ও সর্বোপরি মানবিক পুলিশ বাহিনী হিসেবে দেশ ও জনগণের পাশে দেখতে চাই।”