বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৩২
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

স্বাস্থ্যকর্মী সেজে কেউ বাড়িতে এলে আগে পুলিশে জানান

অনলাইন ডেস্ক  ক‌রোনা‌ রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার না‌মে কেউ বা‌ড়ি‌তে এলে আগে তার পরিচয় নি‌শ্চিত হতে বলা হয়েছে জনসাধারণকে।

পরিচয় নি‌শ্চিত হওয়া ছাড়া বাড়িতে প্রবেশ করতে না দিতে সতর্ক করা হয়েছে পু‌লিশ সদর দপ্তর থেকে।

এ জন্য ৯৯৯ এই নম্বরে বা নিকটস্থ থানায় ফোন ক‌রে পরিচয় নি‌শ্চিত হতে বলা হয়েছে।

এ বিষয়ে পুলিশ অফিসারদেরও একটি বার্তা পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে সরকারের ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন রাজধানীসহ আশপাশের জেলায় পিপিই পরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সেজে বাড়িতে ডাকাতির কথা শোনা যাচ্ছে।

এমন পরিস্থিতির মুখোমুখি হলে বাসার মূল গেট না খুলে দ্রুত নিকটস্থ থানায় বিষয়টি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।