রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

শেবাচিমে ৩ চিকিৎসক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবাচিম)হাসপাতালে নতুন করে আরো ০৩ জন রোগী কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শনিবার(১৮ এপ্রিল)শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০৩ জন চিকিৎসক করোনা পজিটিভ হয়েছেন।

গত কয়েক দিনে বাবুগঞ্জ উপজেলায় ০৮ জন, গৌরনদী ০৩ জন, বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ০১ জন ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থীসহ সহ মোট ১৭জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হওয়া রোগী কয়েকদিন পূর্বেই মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন রোগীর করোনা শনাক্ত হয়।