শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৮
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

শপথ নিলেন নতুন তিন এমপি

ডেক্সরিপোর্ট  শপথ নিয়েছেন ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে বিজয়ী তিন জন সংসদ সদস্য (এমপি)। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ নেয়া তিন সংস সদস্য হলেন ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই গত ২১ মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরপরই এ তিন জন সদস্যের নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়। তবে করোনা ভাইরাস সংকটের কারণে তারা সময়মতো শপথ নিতে পারেননি।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে প্রার্থীদের শপথ নিতে হয়। তবে ওই সময় শপথ নিতে ব্যর্থ হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে শপথ গ্রহণের সুযোগ রয়েছে।

নতুন এ তিন এমপি শপথ নিয়ে আজই অধিবেশনে যোগ দিয়েছেন। শনিবার স্বল্প পরিসরে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।