শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৪২
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে ১৮৬৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রে কোভিড-নাইনটিনে একদিনে ১০ বাংলাদেশিসহ ১ হাজার ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছেন ১৭ হাজারের বেশি মানুষ। এছাড়া মোট ১৭০ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

অঙ্গরাজ্যটিতে ২ লাখ ৪১ হাজারের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বহু বাংলাদেশিও আছেন। পুরো যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজারের বেশি মানুষ। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৮ হাজারের বেশি।

এদিকে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শত শত মানুষ। তাদের অভিযোগ বাসায় থেকে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। দ্রুত লকডাউন তুলে নেয়ার দাবিও জানান তারা। এরমধ্যেই, ধীরে ধীরে অঙ্গরাজ্যগুলো থেকে বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।