শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:১২
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

নারায়ণগঞ্জে উপসর্গহীন করোনায় জেলা প্রশাসন কর্মকর্তার মৃত্যু

ডেক্সরিপোর্ট  কোন প্রকার উপসর্গ ছাড়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ত্রাণ ও পূর্ণবাসন শাখার কর্মকর্তা মো. মনজুর হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনার কোনো উপসর্গ প্রকাশ না পেলেও মৃত্যুর পর নমুনা টেস্ট করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে।

শনিবার (১৮ এপ্রিল) মনজুর হোসেনের ছেলে মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৬ এপ্রিল মারা যান জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার বেতার যন্ত্রচালক মনজুর হোসেন। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

মাজহারুল ইসলাম জানান, মৃত্যুর পর বাবার নমুনা সংগ্রহ করা হয়েছিল। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ফোন করে হাসপাতাল থেকে আমাদের জানানো হয় যে, বাবার করোনা পজিটিভ ছিল। শনিবার আমরা যাবার পর আমাদেরকে সব কাগজপত্র (মৃত্যু সনদ) বুঝিয়ে দেওয়া হয়েছে। বাবার লাশ ঢাকায় দাফন করা হয়েছে।

‘তবে বাবার করোনার কোনো উপসর্গই ছিল না। তিনি সুস্থ ছিলেন। ১৫ এপ্রিল রাতে তিনি গ্যাসট্রিকের ব্যথা অনুভব করলে ওষুধ খান। এতে পেট খারাপ হলে ১৬ এপ্রিল সকাল ৬টায় আমরা তাকে নিয়ে হাসপাতালে যাই। ওইদিন সকাল ৯টায় তিনি মারা যান।’

এদিকে শনিবার বিকেলে মনজুর হোসেনের মৃত্যুতে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় প্রো-একটিভ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই ইন্তেকাল করেন মনজুর হোসেন। মরহুমের আকস্মিক মৃত্যুতে জেলা প্রশাসনের সব কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এদিকে নারায়ণগঞ্জে উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে।

এর আগ পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।