রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত দেড় হাজারের বেশি, মৃত্যু ৪০

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসের ভয়াল থাবায় কাঁপছে বিশ্ব। ভারতেও প্রতিদিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দেড় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর একদিনে মৃত্যু হয়েছে ৪০ জনের।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৫৬ জনে। এ পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। আর আক্রান্তদের মধ্যে ২ হাজার ৮৪১ জন সুস্থ হয়ে উঠেছেন। এদিকে সোমবার থেকে কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করেছে ভারত সরকার।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে মহারাষ্ট্রে। এ রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০৩ জন। মাহরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২২৩ জনের।

দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২০০৩ জন। এছাড়া গুজরাতে ১৮৫১, রাজস্থানে ১৪৭৮, তামিলনাড়ুতে ১৪৭৭, মধ্যপ্রদেশে ১৪৮৫, উত্তরপ্রদেশে ১১৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে তেলঙ্গানায় আক্রান্ত ৮৭৩ জন, অন্ধ্রপ্রদেশে ৭২২ জন।

আরও পড়ুন: মাস্ক পরবে না ছেলে, গলা টিপে হত্যা করলো বাবা

এদিকে, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩৯ জন। আর মৃত্যু হয়েছে ১২ জনের। কেরলের ৪০২ জন করোনা আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন ২৭০ জন। জম্মু-কাশ্মীরে এখনও পর্যন্ত ৩৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ৫ জনের।