মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ ইং, বিকাল ৫:২৩
শিরোনাম :
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল

বিএমপি’র ডিসি(উত্তর)খাইরুল আলমের পিতার ইন্তেকাল,সকাল সংবাদ পরিবার সহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ খাইরুল আলমের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান আর নেই।

মঙ্গলবার(২১ এপ্রিল) ভোরে তিনি বার্ধক্য জনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি বাংলাদেশ সিভিল এভিয়েশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।তিনি ১ স্ত্রী ২ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখেগেছেন।বড়ছেলে মোঃ হাফিজুর রহমান বাংলাদেশ বিমান বাহীনীর সিনিয়র ওয়ারেন্ট অফসার।ছোট ছেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ উত্তরের উপ-পুলিশ কমিশনার মোঃ খাইরুল আলম।

তিনি যশোর জেলার বাদিয়াটোলা গ্রামে জন্মনিয়ে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন।

তার মৃত্যুতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান সহ বরিশাল ও যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সংগঠনের নের্তৃবৃন্দ এবং অনলাইন নিউজ পোর্টাল সকাল সংবাদ এর প্রকাশক ও সম্পাদক সিহাব তোহা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশের এই সূর্যসন্তানের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেছেন।

আজ আছরবাদ তার নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।