রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বিশ্বে করোনা আক্রান্ত রোগী ২৫ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক  প্রানঘাতি মহামারী করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৫ লাখ। মোট আক্রান্তের সংখ্যা এখন ২৫ লাখ ৩ হাজার ৭২ জন। এ ভাইরাসটিতে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৭৯০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৬ লাখ ৫৯ হাজার ১৬১জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৮ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। ভাইরাসটির সংক্রমণে প্রাণ হারিয়েছেন সাড়ে ৪২ হাজারের বেশি মানুষ। এরপরই মৃত্যুর দিক দিয়ে রয়েছে ইতালি। দেশটিতে মৃত্যুর সংখ্যা ২৪ হাজারের বেশি। তৃতীয় অবস্থানে আছে স্পেন।ইউরোপের এ দেশটিতে মৃত্যুর সংখ্যা ২১ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে।

বৈশ্বিক এ মহামারীর থাবা লেগেছে বাংলাদেশেও। আইইডিসিআরের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ৩৮২ জন। আর এতে সংক্রমিত হয়ে এ পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।