রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিবে কৃষকলীগ

ডেক্সরিপোর্ট  দেশে চলছে বোরো ধান কাটার মৌসুম। কিন্তু করোনাভাইরাসের কারণে শ্রমিক সঙ্কট চাষিরা। তাই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিবে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগ।

বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

তিনি জানান, কৃষকের ধান কেটে দিতে দেশের দশটি অঞ্চলে চালু করা হয়েছে হটলাইন নম্বর। যেখানেই শ্রমিক সঙ্কট দেখা দিবে সেখান থেকে হটলাইনে যোগাযোগ করলে সেখানে পৌঁছে যাবে কৃষকলীগের টিম।

এছাড়া কৃষকলীগের ১০০ জনের একটি রিজার্ভ ফোর্স প্রস্তুত রয়েছে বলে জানান সংগঠনটির সভাপতি সমীর চন্দ।

শুধু শ্রমিক সংকট নয়, কৃষি এবং ধান কাটাসহ কৃষকরা যে কোন সমস্যায় ফোনে যোগাযোগ করতে পারবেন কৃষকলীগের সভাপতি ও সম্পাদকের সাথে।