রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দেশে সাধারণ ছুটি বাড়ছে আরো ৭ দিন!

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারী করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপকতার মধ্যেই সাধারণ ছুটি আরো সাত দিন বাড়ানোর প্রস্তাব দিয়েছে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে এ সংক্রান্ত জাতীয় কমিটি।

করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য এবং দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো.শাহ কামাল মঙ্গলবার (২১ এপ্রিল) এ তথ্য জানান।

তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে জাতীয় কমিটি আরো সাতদিন সাধারণ ছুটি বাড়ানোর পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

করোনা পরিস্থিতিতে আরো সাতদিন ছুটি বাড়লে আগামী ২ মে শনিবার পর্যন্ত ছুটি থাকবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল,পরে ১৪ এপ্রিল এবং সবশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। ছুটির বিষয়ে আগামী দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ আপডেট অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ৪৩৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরো ৯ জনের। এ নিয়ে দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮২ জনে। মোট মৃত্যু ১১০।