রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় আক্রান্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী

ডেক্সরিপোর্ট  পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী করোনা আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার তার ফলাফল পজেটিভ এসেছে। তিনি বর্তমানে জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,ওই কারারক্ষী পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থাকতেন। তার দায়িত্ব ছিল অসুস্থ বন্দিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো। দু’দিন আগে তার জ্বর, ঠাণ্ডা ও কাশি হলে তাকে পরীক্ষা করানো হয়।

মঙ্গলবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায় করোনা পরীক্ষায় তার পজেটিভ এসেছে।

পরে তাকে জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে থাকা আরও তিন কারারক্ষীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলেও জানান জেলার মাহবুবুর ইসলাম।