সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৩৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রোজা উপলক্ষে সরকারি চিনি বিক্রি শুরু

ডেক্সরিপোর্ট  মাহে রমজান উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চিনি বিক্রয় শুরু হয়েছে। সংস্থাটির ১৫টি চিনিকল থেকে প্রতি মেট্টিক টন ৬০ হাজার টাকা দরে বস্তাজাত চিনি ফ্রি-সেলে বিক্রয় করা হচ্ছে। এছাড়া সংস্থার তালিকাভুক্ত ডিলারদের একই দরে চিনি বরাদ্দ দেয়া হয়েছে।

ঢাকা মহানগরীতে আগোরা, স্বপ্ন, মীনাবাজার, সিএসডি, প্রাণ ইত্যাদি সুপারশপে চাহিদা মোতাবেক ১ কেজির প্যাকেটজাত চিনি ৬৫ টাকা দরে সরবরাহ করা হচ্ছে। সে সঙ্গে ঢাকার দিলকুশায় কর্পোরেশন ভবনের বেজমেন্টে প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে।

এছাড়া, আখচাষীদের প্রাপ্য চিনি এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সামরিক ও বেসামরিক বাহিনীর চাহিদাকৃত চিনি সরবরাহ করা হচ্ছে। ভোক্তারা যাতে নির্ধারিত মূল্যে চিনি কিনতে পারেন সেজন্য বিএসএফআইসি বাজারে চিনির দর মনিটরিং করছে।