রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ঝুঁকিতে ইমরান খান, তার সঙ্গে সাক্ষাৎ ব্যক্তির করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা ঝুঁকিতে রয়েছেন। কারণ তিনি এমন এক সমাজকর্মীর সংস্পর্শে এসেছিলেন যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, মঙ্গলবার সমাজকর্মী আবদুল সাত্তার ইদহির ছেলে এবং ইদহি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল ইদহির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

ইদহির ছেলে ডনকে জানান, তার বাবা ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাত করতে ইসলামাবাদে গিয়েছিলেন। এরপরই গত সপ্তাহে করোনা লক্ষণে ভুগতে শুরু করেন তিনি।

করোনা সংক্রমণের শিকার হওয়ার পরেও ফয়সাল ইদাহি কোনো হাসপাতালে ভর্তি হননি বলে জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম। ইসলামাবাদের হোমে নিজেকে সেলফ আইসোলেশেন রেখেছেন তিনি।

পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার দুশ ১৬ জন। আর মারা গেছেন ১৯২ জন।