সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা হয়নি

অনলাইন ডেস্ক  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। দেশটির সংবাদ মাধ্যম ডন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে,ইমরান খানে সঙ্গে বৈঠক করে বাড়ি ফিরেই করোনার উপসর্গ দেখা দিয়েছিল পাকিস্তানের ইধি ফাউন্ডেশনের ফয়জল ইধির শরীরে। গত ১৫ এপ্রিলের ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন ফয়জল ইধি। তারপর গতকাল তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হলে আইসোলেশনে যান ইমরান খান।

তবে পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলেও পাক প্রধানমন্ত্রী আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানা গেছে।

ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ফইজল সুলতান বলেন, আমরা সব প্রোটোকল মেনে যা যা সতর্কতামূলক পদক্ষেপ দরকার তাই করব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী সংক্রামিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা পরীক্ষা এবং কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। নমুনা পরীক্ষা হয়ে গেলেও তাই আপাতত গৃহবন্দি থাকতে হবে ইমরান খানকে।

এখন পর্যন্ত পাকিস্তানে করোনায় মৃতের সংখ্যা ২০৯। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৪৯।