রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

শশীভূষণে ছাত্রলীগের মানবিক টিমের ফ্রি সবজি বিতরণ

কামরুজ্জামান শাহীন,ভোলা  করোনাভাইরাস(কোভিড-১৯) প্রাদূর্ভাব দিনদিন বৃদ্ধি পাচ্ছে। করোনারোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে অসচ্ছল ও কর্মহীন ঘরমুখী মানুষগুলো।

এমতাবস্থায় খাদ্য সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন শশীভূষণ এওয়াজপুর ছাত্রলীগের মানবিক টিমের নেতাকর্মীরা। ফ্রি সবজি বাজার নামে চালু করা এ কার্যক্রমে ভ্যান গাড়িতে রাখা হয়েছে টমেটো, পুইশাক, করোল্লা,জিঙ্গা, মিষ্টিকুমড়া,ঢেরস ও বড়বটি। তারা একশত পরিবারের মাঝে এসব সবজি বিতরণ করেন।

বুধবার (২২ এপ্রিল) বিকাল ৪ টার দিকে চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ওজুফিয়া আলিম মাদ্রাসার মাঠে অসচ্ছল পরিবারের মাঝে এ সবজি বিতরণ করা হয়।

ছাত্রলীগের মানবিক টিমের প্রধান শশীভূষণ থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. হাজী সোহেল জানান, চরফ্যাসন-মনপুরা আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সহযোগিতায় তারা ভ্যান গাড়ি করে অসহায় মানুষের মাঝে এসব সবজি বিতরণ করেন।

হাজী সোহেল ও তার টিমের সদস্যরা জানান,করোনার কারনে অসহায় অবস্থায় থাকা মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করছি আমরা। ভ্যান গাড়িতে রাখা হয়েছে টমেটো, পুইশাক, করোল্লা,জিঙ্গা, মিষ্টিকুমড়া,ঢেরস ও বড়বটি অসচ্ছল ও যাদের কেনার সামর্থ্য নেই এমন প্রত্যেক পরিবারকে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহ করছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

তারা আরও বলেন, মানুষকে বাসা থেকে বের না হতে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বের হতে পারছেন না। অনেকে আর্থিকভাবে কষ্টে আছেন। তাদের কথা চিন্তা করে আমরা এ উদ্যোগ নিয়েছি। আমাদের এ কার্যক্রম চলমান রাখতে চাই।