রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইরানি অস্ত্রবাহী নৌকা ধ্বংসে নৌবাহিনীকে ট্রাম্পের নির্দেশ

অনলাইন ডেস্ক  সমুদ্রে ইরানি অস্ত্রবাহীনৌকা ধ্বংসের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান জাহাজকে সমুদ্রে হয়রানি করলেই যেকোনো এবং সব ইরানি অস্ত্রবাহী নৌকা গুলি বা অন্য উপায়ে ধ্বংসের নির্দেশ দেন তিনি।খবর আল আরাবিয়ার।

বুধবার মার্কিন নৌবাহিনীকে নিজের টুইট হ্যান্ডেলে এ বার্তা দেন ট্রাম্প।

প্রথমবারের মতো ইরানের বিপ্লবী বাহিনীর মহাকাশে স্যাটেলাইট পাঠানোর খবর প্রকাশের কয়েক ঘণ্টা পরেই টুইট বার্তায় এমন নির্দেশনা দেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট টুইট বার্তায় বলেন, আমি নির্দেশনা দিচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে, যদি সমুদ্রে আমাদের জাহাজকে হয়রানি করা হয়, তাহলে যে কোনো বা সব ইরানিয়ান অস্ত্রবাহী নৌকা গুলি করে বা অন্যভাবে ধ্বংস করতে।

তবে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করতে পারেনি আল আরাবিয়া। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসরাইলের এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পেন্টাগন বলছে, ইরানের প্রযুক্তির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।