রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বিশ্বে করোনা আক্রান্ত রোগী সাড়ে ২৬ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক  সারাবিশ্বে ২৬ লাখ ৩৭ হাজার ৬৭৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ২১৭ জন।

তবে আক্রান্তদের মধ্যে ৭ লাখ ১৭ হাজার ৬২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যাদের শরীরে এখনো করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে তাদের মধ্যে ১৭ লাখ ৩৫ হাজার ৮৩১ জনের সংক্রমণ মৃদু এবং ৫৬ হাজার ৬৭৪ জনের অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ভাইরাসটি শনাক্ত হয়েছে। সেখানে ৮ লাখ ৪৮ হাজার ৯৯৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া সেখানে মারা গেছেন ৪৭ হাজার ৬৭৬ জন।

আক্রান্তের সংখ্যায় এর পরের দেশগুলো হলো, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্ক ও ইরান।

বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৭২ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ১২০ জন এবং সুস্থ হয়েছেন ৮৭ জন। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৫৬৫ জন।