রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দেশের ৫৫টি পোশাক কারখানায় ২৫ হাজার শ্রমিক ছাঁটাই

ডেক্সরিপোর্ট  করোনা সংকটের মধ্যেই দেশের ৫৫টি পোশাক কারখানায় ২৫ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। যে সব পোশাক শ্রমিকের চাকরির বয়স ১ বছর জোরপূর্বক তাদের চাকরি থেকে না করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ভার্চুয়াল এক আলোচনা অনুষ্ঠানে এসব অভিযোগ জানান শ্রমিক নেতারা। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, করোনার সংকটকালে দেশের পোশাক খাতের শ্রমিকরা নতুন করে বিপাকে পড়েছেন। গার্মেন্ট মালিকরা বছরে ৩৫ বিলিয়ন ডলারের ব্যবসা করেন, অথচ শ্রমিকদের বেতন দিতে পারেন না। দেশের ৫৫টি কারখানার ২৫ হাজার শ্রমিক এখনও বেতন পাননি।

‘করোনা ভাইরাসের সময় শ্রমিকদের নিয়ে তামাশা করা হয়েছে। তাদের গ্রাম থেকে ঢাকায় নেওয়া হলো, আবার গ্রামে পাঠানো হলো। এতে করে অনাকাঙ্ক্ষিতভাবে করোনা ভাইরাস সংক্রমণের হুমকি বেড়েছে। অনেক শ্রমিক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।’

শ্রমিকরা বারবার বঞ্চনার শিকার হচ্ছেন, উল্লেখ করে জলি তালুকদার আরও বলেন, রানা প্লাজা ধসের ৭ বছর পার হলেও শ্রমিকদের অনেক দাবি পূরণ করা হয়নি। হত্যার বিচার হয়নি। অনেক শ্রমিক সঠিকভাবে ক্ষতিপূরণ পাননি। রানা প্লাজায় ট্রাজেডিতে শ্রমিকরা মূলত মালিকদের বাড়তি মুনাফার লোভের শিকার হয়েছেন।

গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, গার্মেন্টস মালিকরা শ্রমিকদের এক মাসের বেতন দিতে পারেন না, এটা একটা দুঃখ। আমাদের একটাই দাবি, শ্রমিকদের মার্চ ও এপ্রিল মাসের বেতনসহ বোনাস দিতে হবে। এখনও ৩০ শতাংশ শ্রমিক বেতন পাননি।