শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:৩৫
শিরোনাম :
বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক

গানম্যানের গুলিতে আহত মঈনও মারা গেছে

ডেক্সরিপোর্ট  মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান পুলিশের এএসআই কিশোর সরকারের গুলিতে আহত মঈন হোসেন ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুদা। গত ১৬ এপ্রিল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকার একটি নির্জন স্থানে এএসআই কিশোর সরকারের সঙ্গে শহিদুল ইসলাম শহিদ ও মঈন হোসেনের কথা কাটাকাটি হয়। কিশোর সরকার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার পিস্তল দিয়ে গুলি চালালে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় আহত হয় মঈন হোসেন। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা আহত মঈনকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত মঈন টাঙ্গাইলের মির্জাপুর থানার আজগানা দাবলা পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ঘটনার পরদিন রাতে মন্ত্রীর গানম্যান পুলিশের এএসআই কিশোর সরকারকে সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ। কিশোর কুমার সরকার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ণ চন্দ্র মন্ডলের ছেলে।

এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে দুইটি মামলা হয়েছে।