বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:০৭
শিরোনাম :
রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

দেশবাসীকে রমজানে নিজ ঘরে ইবাদত করতে রাষ্ট্রপতি – প্রধানমন্ত্রীর আহ্বান

ডেক্সরিপোর্ট  বাংলাদেশের আকাশে মাহে রমজানের চাঁদ দেখা গেছে । আর তাই শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ কথা জানানো হয়।

পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি মোবারকবাদ জানিয়ে বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, বছর ঘুরে মাহে রমজান আমাদের মাঝে সমাগত। রমজান পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলে অবদান রাখবেন এ প্রত্যাশা করি।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের কথা মনে করিয়ে দিয়ে তিনি আরো বলেন, রমজান মাসে নিজ নিজ ঘরে ইবাদত বন্দেগী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তার বাণীতে রমজানের তারাবিসহ অন্যান্য সকল নামাজ নিজ নিজ বাসায় পড়ার আহ্বান জানান।

তিনি বলেন, আসুন পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাম, হিংসা বিদ্বেষ উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়ছেন মুসল্লিরা। আজ শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহ্‌রি খাবেন।