বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২০
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

মসজিদ খোলার অবস্থান থেকে পিছু হটলেন গাজীপুরের মেয়র

ডেক্সরিপোর্ট  সরকারি আদেশ উপেক্ষা করে মসজিদ খুলে দেয়ার ঘোষণার একদিন পরই পিছু হটলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। গতকালের বক্তব্য থেকে সরে এসে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের যে সিদ্ধান্ত সেটাই আমার বক্তব্য।

করোনা তাণ্ডব রুখতে চলছে লকডাউন। শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালত বন্ধ ঘোষণা করেছে সরকার। করোনা নিয়ন্ত্রণে মসজিদ-মাদ্রাসায় নামাজ পড়ার ওপরও সরকার বিশেষ নির্দেশনা জারি করেছেন। যেখানে মসুল্লিদের স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মসজিদে নামাজ পড়ার কথা উল্লেখ রয়েছে। সেখানে সরকারি নির্দেশনা উপেক্ষা করে গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম মসজিদে জুম্মা ও তারাবি নামাজ পড়ার কথা বলে গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) একটি ভিডিও বার্তায় দেন।

করোনা সংক্রমণের তৃতীয় ঝুঁকিপূর্ণ এই নগরীতে মসজিদে নামাজের এমন নির্দেশনার বিষয়টি বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। শেষ পর্যন্ত আজ (২৯ এপ্রিল) বিকেলে মেয়র তাঁর নিজ ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় সেই নির্দেশনা প্রত্যাহার করে নেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে এবং বিশ্বস্বাস্থ্যবিধি মেনে যে লকডাউন দিয়েছে সেটা আমরা শতভাগ মেনে চলছি। মসজিদে সীমিত আকারে লোক আসার কথা বলা হয়েছে, ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে সেটা যেনো আমরা মেনে চলি।