শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:২৮
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

আমাকে বাঁচাতে লিটারের পর লিটার অক্সিজেন লেগেছে: বরিস জনসন

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। চিকিৎসা নিতে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। ইতিমধ্যে সুস্থও হয়ে উঠেছেন। এবার এক সাক্ষাৎকারে বর্ণনা করলেন চিকিতসাকালীন মুহূর্তগুলোর কথা।

রবিবার দ্য সান’কে দেওয়া এক সাক্ষাৎকারে বরিস জানান, তাঁকে বাঁচিয়ে রাখতে লিটারের পর লিটার অক্সিজেন দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, আমি মোটেও অস্বীকার করবোনা। এটা ছিল কঠিন একটা সময়।

বরিস জনসন জানান, এটা আমার চিন্তার বাইরে যে এই কয়দিনের মাথায় আমি এতোটা ভেঙ্গে পড়বো।গত ২৬ শে মার্চ বরিস জনসনের করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে দেশটিতে ইতিমধ্যে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজারের বেশি মানুষ।তবে দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন ব্রিটেনে কোভিড-১৯ সংক্রান্ত রোগে হাসপাতালে ভর্তির হার ১৩ শতাংশ কমেছে। বিবিসি।