শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৮
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

করোনায় মৃত্যু ২ লাখ, আক্রান্ত ৩৪ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক  প্রানঘাতী মহামারী প্রানঘাতী মহামারী করোনায় মৃত্যুর মিছিল থামছে।লাশের সারি দীর্ঘ হতে হতে পৃথিবীটাই যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।করোনায় প্রাণহানি ২ লাখ ৪৪ হাজার ছাড়িয়ে গেছে।

কোভিড-১৯ এ প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখার আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল ১০ টা ৫০ মিনিটে করোনায় মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ২ লাখ ৪৪ হাজার ৭৮০জন।

প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৩৪ লাখ ৮৪ হাজার ৪৪৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ২১ লাখ ২৯ হাজার ৬৪১ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৮৫৮ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১১ লাখ ৮ হাজার ৮২২ জন সুস্থ হয়ে উঠেছেন।